আফ্রিকায় এইডসে আক্রান্তের সংখ্যা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার সাব-সাহারান দেশগুলোতে নতুন করে এইচআইভি অর্থাত্ এইডসে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউএনএইডের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে এইডস-আক্রান্ত এ অঞ্চলের ২২টি দেশে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হওয়ার সংখ্যা ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।ইউএনএইড জানিয়েছে, এই দেশগুলোতে এইডসে আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পেছনে মানুষের সচেতনতা বৃদ্ধি ও এইডসের বিরুদ্ধে নেওয়া প্রতিরোধ ব্যবস্থাই সবচেয়ে বেশি কাজ করেছে।ইউএনএইডের নির্বাহী পরিচালক মাইকেল সিডেবি বলেন, ২০১৫ সালের মধ্যে এইচআইভি এইডসের বিস্তার হ্রাসের যে লক্ষ্যমাত্রা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য-৬-এ নির্ধারণ করা হয়েছে, তা অর্জনের ক্ষেত্রে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে।মাইকেল সিডেবি আরও বলেন, এই প্রথমবারের মতো এই মরণব্যাধির কেন্দ্রে পরিবর্তন এসেছে। যে অঞ্চলে এইচআইভি মানুষের স্বপ্ন চুরি করে নিয়ে যেত, আমরা সেখানে এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি।তবে আফ্রিকায় এইডসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হ্রাস পেলেও পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় এইডস-আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ ছাড়া উন্নত দেশগুলোতে সমকামী পুরুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাঁদের মধ্যে এইডসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে গেছে বলে জানিয়েছে ইউএনএইড। ইউএনএইডের তথ্যমতে, বিশ্বে এ মুহূর্তে ৫২ লাখ এইচআইভিতে আক্রান্ত মানুষ এই মরণব্যাধির চিকিত্সা গ্রহণ করছেন। এর ফলে ২০০৪ সালের তুলনায় ২০০৮ সালে এই রোগে দুই লাখ মানুষ কম মারা গেছে। সংস্থাটি বলছে, এইচআইভি হ্রাসের এই অগ্রগতিতে তরুণ প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে। তারা আগের তুলনায় বেশি বয়সে যৌনমিলন করছে, বহুগামী কম হচ্ছে এবং কনডম ব্যবহার করছে। এর ফলেই উচ্চঝুঁকির ওই দেশগুলোতে এইচআইভির মাত্রা হ্রাস পেয়েছে ।ইউএনএইডের নির্বাহী পরিচালক মাইকেল সিডেবি এইচআইভি/এইডস প্রতিরোধে উন্নয়ন সহযোগীদের প্রতি এই খাতে বড় ধরনের বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন। —বিবিসি