আফ্রিকায় কৃষিখাতে বিনিয়োগে আইনগত পরিবর্তন দরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে কৃষিখাতে বিনিয়োগ করবে বাংলাদেশ। এ জন্য কিছু আইনে পরিবর্তন আনা হবে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘আফ্রিকার কৃষি বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে পাঁচ হাজার ডলারের বেশি অর্থ দেশের বাইরে নেওয়া যায় না। আইন সংশোধন করা হবে, যেন বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করা যায়। তিনি আরও বলেন, এর ফলে বাংলাদেশের অনেক কৃষকের কর্মসংস্থান হবে। কোয়ালিশন ফর লোকাল এনজিও ফর বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিয়াস ইফতেখার রসুল। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ সানজিদা খানম।