আফ্রিদিদের চির প্রেরণার উৎস উলমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না থেকেও আছেন বব উলমার। ঘুরেফিরে শহীদ আফ্রিদিদের স্মৃতির মণিকোঠায় ভেসে উঠছে তাঁর মুখাবয়ব। চেতনে-অবচেতনে এই বিশ্বকাপেও ছায়া হয়ে আছেন। কিছুতেই সাবেক কোচকে ভুলতে পারছেন না পাকিস্তানি ক্রিকেটাররা।১৮ মার্চ ছিল উলমারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ক্যারিবিয়ান বিশ্বকাপে টিম হোটেলে রহস্যজনকভাবে মারা যান এই ইংলিশ ভদ্রলোক। আগের দিন পুঁচকে আয়ারল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় হয় পাকিস্তানের। পরের দিনই ঘটে ওই ঘটনা।‘আমার এখনো মনে পড়ে তাঁর নির্দেশনা। এখনো ভুলতে পারি না পাকিস্তান দলের প্রতি তাঁর দায়বদ্ধতা। পাকিস্তান ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁর আত্মনিবেদন ছিল শত ভাগ।’ বলেছেন আফ্রিদি।উলমারের কারণেই পাকিস্তান দলে ফিরতে পেরেছেন বলে স্বীকার করতে একটুও দ্বিধা নেই আফ্রিদির, ‘তাঁর কথা এখনো আমার ভীষণ মনে পড়ে। তাঁর সঙ্গে কাজ করার অসংখ্য সুখস্মৃতি আছে। পাকিস্তান দলে আমার ফিরে আসার সব কৃতিত্বই তাঁর।’উলমারের মৃত্যুতে কোচিং জগতে বড় ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে, এমনটাই বিশ্বাস পাকিস্তান অধিনায়কের, ‘উলমার ছিলেন একজন বড় মাপের কোচ। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়।’উলমার বিশ্বাস করতেন, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে পাকিস্তানের। দলটিকে সেভাবে গুছিয়েও এনেছিলেন। কিন্তু ২০০৭ বিশ্বকাপের দিকে ফিরে তাকালে কেবল বেদনাবোধেই আক্রান্ত হন আফ্রিদি, ‘তিনি সব সময়ই বিশ্বাস করতেন, আমাদের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত টুর্নামেন্টের শুরুতেই আমরা ছিটকে যাই।’২০০৩ বিশ্বকাপেও স্বপ্নভঙ্গ হয়েছিল প্রথম পর্বে, আর ২০০৭ বিশ্বকাপের প্রথম পর্বেই স্বপ্নভঙ্গের সঙ্গে বড় বেশি ব্যথাভরা স্মৃতি হয়ে রইল বব উলমারের মৃত্যুর কারণে। এবার নকআউটে উঠেই তাই উলমারের স্বপ্ন পূরণের তাগিদ অনুভব করছেন পাকিস্তান অধিনায়ক, ‘এবার ফাইনালে যেতে আমরা কঠোর পরিশ্রম করছি।’শুধু আফ্রিদিই নন, পাকিস্তান দলের আরও অনেক খেলোয়াড়ই মনে করছেন, পাকিস্তান এবার ফাইনালে গেলে সেটাই হবে প্রয়াত উলমারের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন। পেসার উমর গুল যেমন বলছেন, বিশ্বকাপ জয় করতে পারলে তা পাকিস্তানি জনগণ ও প্রয়াত উলমারের প্রতি উৎসর্গ করতে চায় দল। কেননা সাম্প্রতিক বছরগুলোয় পাকিস্তানের মানুষকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।নিষিদ্ধ ঘোষিত ফাস্ট বোলার মোহাম্মদ আসিফও সাবেক ওই কোচের কাছে কৃতজ্ঞ। উলমারের কল্যাণেই ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পান এই পেসার, ‘আমার এখনো মনে পড়ে, একটি ফার্স্ট ক্লাস ম্যাচে আমার বোলিং দেখে উলমার আমাকে বলেছিলেন, আমি নিয়মিতভাবে পাকিস্তান দলে খেলতে পারব।’পাকিস্তানি ক্রিকেটের একটি ওয়েবসাইটে আসিফ বলেছেন, ‘ববের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বিশাল সম্মানের। ক্রিকেটের দারুণ সব শিল্পগুলো এমন একজন অসাধারণ ব্যক্তির কাছ থেকে শিখতে পারাটা দারুণ। আমি এগুলো সব সময়ই হূদয়ে লালন করি। ব্যক্তিগতভাবে তাঁর প্রতি আমার অজস্র শ্রদ্ধা।’আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে আফ্রিদিরা উলমারকে স্মরণ করে হয়তো বলবেন, ‘প্রিয় বব, অপেক্ষা করো, আর মাত্র দুটি ম্যাচ!’ ওয়েবসাইট।