আবদারে মেটাতে যুক্তরাষ্ট্রে সুচন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাতি-নাতনির আবদার মেটাতে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী ও চলচ্চিত্রকার কোহিনূর আক্তার সুচন্দা। গত শুক্রবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। ব্যক্তিগত কাজেই তাঁর এই সফর বলে জানিয়েছেন তিনি। এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকবেন সুচন্দা। এ সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত প্রবাসী ভাইয়ের বাসায় থাকবেন তিনি।যাওয়ার আগে সুচন্দা বলেন, ‘আমার প্রবাসী নাতি-নাতনিদের আবদার রাখতেই মূলত যুক্তরাষ্ট্র যাচ্ছি। বাংলাদেশে এসে বাংলা বর্ষবরণ দেখে তারা মুগ্ধ হয়েছে। এবার ইংরেজি বর্ষবরণ দেখতে সেখানে যেতে হচ্ছে আমাকে। তা ছাড়া ২৫ ডিসেম্বর বড়দিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও রয়েছে। তখন সেখানে বরফপড়ার যে মনোরম দৃশ্য, তা দেখতেও আমার এই সফর।’সুচন্দা আরও বলেন, ‘আত্মীয়স্বজন, ভাইবোন, ছেলেমেয়ে ও নাতি-নাতনিকে নিয়ে মজা করে সময় কাটাব। সবাই আমার জন্য দোয়া করবেন।’