প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ বলে ১১ রান! হ্যাঁ, এক বলে ১১ দিয়েই আইপিএল শুরু করেছিলেন আবদুর রাজ্জাক। বেঙ্গালুরুর হয়ে রাজস্থানের বিপক্ষে জয়পুরের ম্যাচটিতে অষ্টম ওভারে বল করতে আসেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। প্রথমটি ছিল নো বল, আর সেটাকে থার্ডম্যান দিয়ে সীমানার বাইরে পাঠান গ্রায়েম স্মিথ। এক বলে ৫ রান, সঙ্গে শাস্তি ফ্রি হিট। এবার ছয়। ওই ওভারে মোট ১৭ রান। এরপর আবার চতুর্দশ ওভারে বল হাতে পেয়ে ভালোই করছিলেন। প্রথম পাঁচ বলে ৩ রান। পরের বলটা ছিল ওয়াইড। উইকেটকিপারকে ফাঁকি দিয়ে তা চলে যায় সীমানার বাইরে। ৫ রান। বাড়তি বলটিতে বাউন্ডারি মারেন গ্রায়েম স্মিথ। দুই ওভারে রাজ্জাক দিলেন ২৯ রান। এখানেই শেষ রাজ্জাকের আইপিএল।