আবদুল আলিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক নেতা আবদুল আলিমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন।সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার কথা জানান। পরে ট্রাইব্যুনাল ২২ মার্চ অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে দিন ধার্য করেন। এ ছাড়া আবদুল আলিমের পক্ষে জামিন বর্ধিত করার জন্য একটি আবেদনের ওপর আদেশে ট্রাইব্যুনাল ২২ মার্চ পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়ান। শারীরিক অসুস্থতার জন্য এখন জামিনে আছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এই নেতা। সকালে তিনি ছেলের বাসা থেকে ট্রাইব্যুনালে হাজির হন।