আবদুল আলীমকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের ৩৪-এর ১ ধারা অনুসারে আবদুল আলীমকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে তাঁর স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ রোববার বেলা ১১টা সাত মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।একই সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে করা আবেদনের শুনানি ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। তাঁকে কোথায় নিয়ে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তা এ সময়ের মধ্যে ট্রাইব্যুনালকে জানাতে বলা হয়েছে।অন্যদিকে, জামায়াতের আরেক নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে। আজ সকালে শুনানির আগে আবেদনটি জমা দেন প্রসিকিউশন শাখার আইনজীবীরা। এ ব্যাপারে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনূর ইসলাম প্রথম আলোকে জানান, মুজাহিদের বিষয়ে আবেদন জমা পড়েছে। ট্রাইব্যুনাল শুনানির দিন ধার্য করবেন।