আবদুল আলীমের বিরুদ্ধে তদন্তের সময় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে তদন্তের সময় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। নির্ধারিত ওই দিনে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। একই সঙ্গে ট্রাইব্যুনাল ওই দিন আলীমকে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন। আবদুল আলীমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি আদালতে হাজির হন। শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে তিনি জামিনে আছেন। সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়ে শেষ হয় ১১টা পাঁচ মিনিটে। আজ হাজিরা ও তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া দিন ধার্য ছিল। গত ২৭ মার্চ জয়পুরহাট শহরের সদর রোডের (সদর থানার পাশে) বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শারীরিক অসুস্থতার কারণে ট্রাইব্যুনাল পরে তাঁকে জামিন দেন।