আবদুশ শাকুরের দাফন শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট লেখক ও সংগীত-বিশারদ আবদুশ শাকুরের দাফন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এ পর্যন্ত মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আবদুশ শাকুরের বড় ছেলে ইশতিয়াক আহমেদ আজ বুধবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, বিদেশে অবস্থানরত স্বজনেরা শুক্রবার ঢাকায় আসবেন। এরপর শনিবার বাদ আছর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তাঁর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শহীদ মিনার ও বাংলা একাডেমীতে নেওয়া হবে। তবে সেটা কখন হবে তা শুক্রবার ঠিক করা হবে। আবদুশ শাকুর গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডির নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।