আবদুস সবুরের চিত্রকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশ দশকের শিল্পী আবদুস সবুরের একক চিত্র প্রদর্শনী গতকাল শুরু হয়েছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। গতকাল মঙ্গলবার ‘অন্বেষা’ নামের সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও সাংসদ সারাহ্ বেগম কবরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী এবং শিল্পীর মেয়ে মাহমুদা বেগম।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ২৯টি। প্রদর্শনী আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে।শিল্পী আবদুস সবুরের জন্ম ১৯৩৬ সালে, ঢাকায়। তিনি ১৯৫৫ সালে তৎকালীন ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন লাহোরে। সেই সময় কাজের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পদক লাভ করেন। আবদুস সবুর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।