আবদুস সুবহানের বিরুদ্ধে তদন্ত অগ্রগতি প্রতিবেদন ১১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গত ২ অক্টোবর আবদুুস সুবহানের জামিন আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তদন্ত চলছে গত ১৫ এপ্রিল থেকে। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে ব্যাপক গণহত্যার প্রমাণ পাওয়া গেছে। একটি মামলায় গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে আটক রাখার আদেশ দেন ট্রাইব্যুনাল।