আবদুস সোবহানের বিরুদ্ধে তদন্তের মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আবদুস সোবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত বা এর অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। তদন্তকাজ শেষ করতে তিনি ট্রাইব্যুনালের কাছে আরও দেড় মাস সময় চেয়ে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল এক মাস সময় দেন। এ নিয়ে কয়েক দফা বাড়ানো হয়েছে তদন্তের মেয়াদ।সোবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। গত বছরের ২০ সেপ্টেম্বর তাঁকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়।