আবর্জনা আলোকিত করছে আবাস (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনার স্তূপ থেকে তৈরি হওয়া মিথেন গ্যাসকে কাজে লাগিয়ে উত্পাদিত হচ্ছে বিদ্যুত্। এ বিদ্যুত্ আলোকিত করছে শহরের প্রায় চার হাজার বাসগৃহকে। এমনই এক উদ্ভাবনী প্রকল্পের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার ডারবানে।‘গ্যাস টু ইলেকট্রিসিটি’ নামের ওই প্রকল্পের সাহায্যে আবর্জনার স্তূপ থেকে সংগ্রহ করা হয় মিথেন গ্যাস। এরপর ওই গ্যাসকে রূপান্তর করা হয় বিদ্যুত্ শক্তিতে। এ বিদ্যুত্ পূরণ করছে ডারবানের স্থানীয় বাসিন্দাদের চাহিদা। এ প্রকল্প বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশের উপকার করছে। আবর্জনার গ্যাসকে বিদ্যুত্ উত্পাদনে ব্যবহার করায় আবর্জনা বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে না। সাহায্য করছে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে। পাশাপাশি সৃষ্টি করেছে বহু লোকের কর্মসংস্থান। রয়টার্স।