আবার অগ্নি ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-১-এর সফল পরীক্ষা চালিয়েছে। আজ শুক্রবার ওডিশা উপকূলের হুইলার দ্বীপের উেক্ষপণ কেন্দ্র থেকে এটি ছোড়া হয়। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, সেনাবাহিনীর নিয়মিত মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক ছোড়া হয়। এটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ক্ষেপণাস্ত্র উেক্ষপণের প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করেছে। প্রতিরক্ষা সূত্র জানায়, অগ্নি-১ ক্ষেপণাস্ত্রটির ওজন ১২ টন, দৈর্ঘ্য ১৫ মিটার। এটি এক হাজার কেজি ভার বহন করতে পারে।