আবার অভিনয় শুরু করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আট মাস পর দেশে ফিরেছেন মৌসুমী বিশ্বাস। অনেকটা হঠাৎ করেই গত বছরের ৫ নভেম্বর কানাডার টরন্টোতে চলে যান এই অভিনয়শিল্পী। পরদিন টরন্টো থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি স্থায়ীভাবে কানাডাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ৪ জুলাই ভোরে দেশে ফেরার পর কথা হয় মৌসুমী বিশ্বাসের সঙ্গে।কেমন আছেন?খুব ভালো। সবার মাঝে ফিরে এসেছি, তাই আরও ভালো লাগছে।যখন কানাডায় চলে গিয়েছিলেন, তখন টিভিতে আপনার কয়েকটি বড় ধারাবাহিক প্রচার হচ্ছিল। আপনার হঠাৎ চলে যাওয়াতে নির্মাতারা বেশ অসুবিধার সম্মুখীন হন।হ্যাঁ, আমি যখন কানাডায় যাই, তখন টিভিতে আমার অভিনীত তিনটি বড় ধারাবাহিক নাটক প্রচার হচ্ছিল—নন্দিনী, চৈতা পাগল ও মাধবী ভিলা। কয়েকটা এক ঘণ্টার নাটকও ছিল। আমি জানি, তখন ওভাবে চলে যাওয়াতে নির্মাতারা খুব অসুবিধার মুখে পড়েছিলেন। এ জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করেছি, ক্ষমাও চেয়েছি।ওভাবে হঠাৎ চলে যাওয়া খুব জরুরি ছিল?হ্যাঁ, কিছু পারিবারিক সমস্যা তৈরি হয়েছিল। কানাডায় স্থায়ীভাবে থাকার একটা ব্যাপারও ছিল। আর সমস্যাগুলো এতটাই জটিল আকার ধারণ করছিল যে এগুলো নিয়ে কারও সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ও সময় ছিল না। এখন অবশ্য সমস্যাগুলো একটু হালকা হয়েছে।হঠাৎ চলে গেলেন, আবার ফিরে এলেন। এখন কী ভাবছেন?একটু বিশ্রাম নিচ্ছি। আবার অভিনয় শুরু করব। এরই মধ্যে কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। সোমবার সন্ধ্যায় কথা হলো নূরুল আলম আতিকের সঙ্গে। তিনি ঈদের জন্য কচ্ছপবুড়ি নামের একটি নাটক তৈরি করছেন। আগস্ট মাসের প্রথম দিকে এর শুটিং শুরু হবে। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে কয়েকটি গল্প নিয়ে তিনি ধারাবাহিক নাটক তৈরি করছেন। এর কাজ শুরু হবে ১৮ জুলাই।প্রবাসে থাকার সময়ে কোনো কাজ করেছেন?হ্যাঁ, দেশে আসার আগে তৌকীর আহমেদের ছায়াবৃতা নামের একটি ধারাবাহিকে কাজ করেছি। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এই নাটকের বেশির ভাগ কাজ হয়েছে যুক্তরাষ্ট্রে। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নাটকটির গল্প তৈরি হয়েছে। এ ছাড়া কয়েকটি এক ঘণ্টার নাটকেও কাজ করেছি।