আবার অভিনয়ে সন্দীপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী সন্দীপন অভিনীত প্রথম নাটকের নাম ‘প্রভাতী সবুজ সংঘ’। মোস্তফা মামুনের লেখা ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছিলেন শামীম শাহেদ। এবার আবারও টেলিভিশন নাটকে অভিনয় করলেন সন্দীপন। এক ঘণ্টার এই নাটকটির নাম ‘ব্রেক আপ’। পরিচালনা করেছেন রাশেদ রাহা।নাটকটিতে অভিনয়ের ব্যাপারে সন্দীপন বলেন, ‘আমি ভাই পুরোপুরি একজন গানের মানুষ। অভিনয়ের সে রকম কিছুই জানি না। নাটকের মধ্যেও অবশ্য আমাকে কণ্ঠশিল্পী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। তা ছাড়া নাটকটির পরিচালক এবং অন্যরা পরিচিত থাকায় কাজটি করতে রাজি হয়েছি।’সন্দীপন আরও বলেন, নাটকটির একটি দৃশ্যে দেখা যাবে, পার্কের মুক্তমঞ্চে সিঁড়িতে বসে আমি গান করতে থাকি। ‘সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা’ গানটি করার সময় কয়েকজন শিক্ষার্থী এসে আমাকে ঘিরে বসে গান শুনতে থাকে। তবে পুরো ব্যাপারটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে।জানা গেছে, এই দৃশ্য ছাড়াও পুরো নাটকেই সন্দীপনের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা’ গানটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হবে।সন্দীপন ছাড়াও নাটকটির অন্যান্য অভিনয়শিল্পী হলেন শারমীন যোহা শশী, শাহাদাত্, তমাল প্রমুখ।গানের মানুষ সন্দীপনের সর্বশেষ প্রকাশিত অ্যালবামের নাম ভাবের ঘাটে। এ পর্যন্ত তাঁর ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ভাবের ঘাটে ছাড়া অন্য অ্যালবামগুলো হচ্ছে সোনাবন্ধু, সোনার মেডেল, ট্রিবিউট টু এসডি বর্মণ অ্যান্ড আরডি বর্মণ, আয় প্রাণের উত্সবে ও চান মুখে মধুর হাসি।