আবার আগের চেহারায় বাংলাদেশের ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ১৭২/৬ (৬৮ ওভার, দ্বিতীয় ইনিংস) ও ৪১৯তামিম ৫২, জহুরুল ৪৩, সাকিব ২৫*ক্রিস ব্রড ২/৩৭, সওয়ান ২/৩৮ইংল্যান্ড ৪৯৬ (প্রথম ইনিংস)আবারও টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের সাজানো বাগান ধ্বংস হওয়ার পথে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এরই মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এখন পরাজয়ের প্রহর গুনছে। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান। মাত্র ৯৫ রান এগিয়ে থেকে, গোটা একটা দিন হাতে রেখে, এই মুহূর্তে বড় কোনো স্বপ্ন দেখা একটু অলীকই মনে হচ্ছে বাংলাদেশের জন্য।বাংলাদেশের পতনের শুরু ইমরুল কায়েসকে দিয়ে। দলীয় ২৩ রানের মাথায় ক্রিস ব্রডের বলে প্লেইড অন হয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। তামিম ইকবাল ৫২ রান করে সেই ব্রডের হাতেই পয়েন্টে ধরা পড়েন সওয়ানের বলে। তামিমের আউট দিয়েই যেন বাংলাদেশের দুর্ভাগ্যের শুরু। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরত যান জুনায়েদ, মাহমুদউল্লাহ, জহুরুল ও মুশফিকুর রহিম। তাঁদের মধ্যে জুনায়েদ ৩৮ ও জহুরুল ৪৩ রান করে আউট হয়েছেন। এই দুজনের ইনিংসের ভালো শুরুর পরও গতি না পাওয়া দুর্ভাগ্যজনক। সাকিব লড়াই করে যাচ্ছেন একাই। দিন শেষে ২৫ রানে অপরাজিত সাকিবের আপাত সঙ্গী প্রথম ইনিংসে অর্ধশত রান করা শফিউল ইসলাম। প্যাভিলিয়নে অপেক্ষা করছেন শেষ ভরসা নাঈম ইসলাম। এই দুজনকে সঙ্গে নিয়ে সাকিব কতদূর যেতে পারেন, সেটাই দেখার বিষয়।বাংলাদেশের আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে ইমরুল কায়েস, মুশফিকুর রহিম ও জহুরুল ইসলাম হয়েছেন বোল্ড। তাঁদের মধ্যে কায়েস ও মুশফিকুরের আউট এড়ানো যেত, যদি তাঁরা কিছুটা সতর্ক থাকতেন। প্রথম টেস্ট ম্যাচ হিসেবে ভালোই খেলেছেন জহুরুল। ৭ রানের জন্য ফিফটি মিস করা জহুরুল তাঁর ইনিংসটির মধ্য দিয়ে কিছুটা হলেও ঘোষণা করেছেন আগমনী বার্তা।ইংল্যান্ডের পক্ষে আজ সফল বোলার ছিলেন ক্রিস ব্রড ও গ্রায়েম সওয়ান। তাঁরা যথাক্রমে ৩৭ ও ৩৮ রানে দখল করেছেন ২টি করে উইকেট।