আবার উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিব খান বছর খানেক আগে বাংলাভিশনের জন্য একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। নাম গানালাপ। নকিব খান জানালেন, অনুষ্ঠানটি ছিল গান আর গান নিয়ে আড্ডার। তাই কাজটি করতে এসে তেমন কোনো অসুবিধাই হয়নি। আবারও উপস্থাপনা করেছেন নকিব খান। অনুষ্ঠানটি ঈদে এটিএন বাংলায় দেখানো হবে। নাম ইউ রক।নকিব খান বললেন, ‘এবার উপস্থাপনা করতে এসে অন্য রকম মজা পেয়েছি। কারণ, পুরো অনুষ্ঠান ছিল রেনেসাঁর গান নিয়ে। রেনেসাঁর গান আর ব্যান্ডের সদস্য—সবই তো খুব পরিচিত। তাই কোনো অসুবিধা হয়নি। অনুষ্ঠানজুড়েই ছিল আড্ডার আমেজ।’জানালেন, অনুষ্ঠানে রেনেসাঁর খুব জনপ্রিয় ছয়টি গান থাকবে। গানগুলো হলো: ‘তুমি কি আজ বন্ধু’, ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, ‘ও নদী রে’, কত যে পথ ঘুরে’, ‘চিরদিনই ভাবতে পারো’ এবং ‘আচ্ছা কেন মানুষগুলো’।নকিব খান বললেন, ‘অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছিল বসুন্ধরা সিটির এটিএন বাংলার স্টুডিওতে। রাতে এখানে শীতাতপব্যবস্থা বন্ধ থাকে। শেষ পর্যন্ত কোনো শীতাতপ-সুবিধা ছাড়াই দুই ঘণ্টা শুটিং করেছি।’