আবার কন্যাসন্তান, স্ত্রীকে লাথি মেরে খুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেওয়ায় মৃত্যুবরণ করতে হয়েছে ভারতের তালিমনাড়ুর এক নারীকে। কন্যাসন্তান জন্ম দেওয়ায় পুত্রপ্রার্থী স্বামী এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে, বারবার লাথি মেরে হত্যা করেছেন স্ত্রীকে। পুলিশ আজ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং ২৫ বছর বয়সী ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর ক্ষুব্ধ স্বামী গতকাল রাতে তাঁর স্ত্রীর পেটে বেশ কয়েকবার জোরে লাথি মারেন। এতে ওই নারীর প্রচুর রক্তক্ষরণ হয়। পরের দিন সকালে ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এই নির্মম ঘটনাটির সঙ্গে যোগসাজশের অভিযোগে পুলিশ ওই নারীর স্বামী ও শ্বাশুরিকে গ্রেপ্তার করেছে।—এনডিটিভি