আবার কাঁদলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর আনন্দে কেঁদে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার ওবামার প্রচারণা শিবিরের প্রকাশিত একটি ভিডিওচিত্রে তা দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার দিন গত বুধবার শিকাগোতে বক্তৃতা করেন ওবামা। এ সময় নিজের প্রচারণা শিবিরের তরুণ সদস্য ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বক্তৃতার একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন ওবামা।কান্নাভেজা কণ্ঠে ওবামা বলেন, ‘তোমরা যা করেছ এটা প্রমাণ করে, আমি গুরুত্বপূর্ণ কাজই করে যাচ্ছি। আমি সত্যি তোমাদের নিয়ে গর্বিত। আমার চেয়েও ভালো কিছু করেছ তোমরা।’গত সোমবার প্রচারাভিযান চালানোর সময়ও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ওবামা। প্রচারণা শিবিরের কর্মীদের ধন্যবাদ দিতে গিয়ে তাঁর কণ্ঠ ভেঙে পড়েছিল। এ সময় ওবামার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়তে দেখা যায়।