আবার ক্রিকেটের সঙ্গে নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল পড়াশোনা করেছেন চট্টগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয় ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। ওই সময় তিনি ছিলেন স্কুল ও কলেজের ক্রিকেটে নির্ভরযোগ্য খেলোয়াড়। এরপর আর সেভাবে হয়নি। ক্রিকেট খেলেছেন; তবে তা অফিসের জন্য, নয়তো বনভোজনে। এবার ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হলেন নোবেল। খেলোয়াড় হিসেবে নয়, শুভেচ্ছা দূত হয়ে। বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের শুভেচ্ছা দূত হলেন তিনি। গত বৃহস্পতিবার ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। নোবেল বললেন, ‘ক্রিকেট আমার খুব পছন্দের খেলা। এবার বাংলাদেশে ক্রিকেট নিয়ে বড় একটা ইভেন্ট হচ্ছে, আমি এর সঙ্গে যুক্ত হতে পেরেছি—দারুণ ভালো লাগছে!’জানালেন, ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রচারণার কাজে অংশ নেওয়ার পাশাপাশি খেলার দিন খেলোয়াড়দের সঙ্গে মাঠে থাকবেন। দলকে উৎসাহ জোগাবেন।