বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে নাটক জীনের বাদশা। কাজী নজরুল ইসলামের গল্প থেকে এর নাট্যরূপ দিয়েছেন দেওয়ান শামসুর রকিব এবং পরিচালনা করেছেন অনন্ত জাহিদ। নাটকে অভিনয় করেছেন রওনক হাসান। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?শুটিংয়ে আছি। মুহম্মদ জাফর ইকবালের লেখা থেকে নাটক পরিচালনা করছেন সারা যাকের, নাম লোডশেডিং ও কিছু গোপন কথা। এটি তৈরি হচ্ছে ঈদের জন্য।আজ তো ‘জীনের বাদশা’ নাটকটি প্রচারিত হবে...এটি নজরুলের গল্প অবলম্বনে। এর কাহিনি তো অনেকেই জানে। রবীন্দ্রনাথের গল্প নিয়ে অনেক নাটকে কাজ করেছি; তবে নজরুলের গল্প অবলম্বনে এটি আমার দ্বিতীয় নাটক। এর আগেরটি ছিল অগ্নিগিরি। জীনের বাদশাতে চানবানু চরিত্রে অভিনয় করেছেন শশী।আপনি নাকি আবার চলচ্চিত্রে অভিনয় করছেন?ঠিকই শুনেছেন। গত মঙ্গলবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ফেরারি ফানুস। এটি পরিচালনা করবেন আবীর শ্রেষ্ঠ। ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। অন্য সব অভিনয়শিল্পী নির্বাচন চূড়ান্ত হয়েছে। শুনেছি, ঈদের পর ছবিটির কাজ শুরু হবে। আমার প্রথম ছবি ছিল জাগো।নাটকে অভিনয়ের বাইরে আর কী করেছেন?সম্প্রতি দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আমার অনেক দিনের। সেভাবেই এখন নিজেকে প্রস্তুত করছি।মঞ্চের কাজের খবর বলুন।সম্প্রতি আমরা কলকাতায় গিয়েছিলাম। উত্পল দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর লেখা নাটক ছায়ানট সেখানে মঞ্চস্থ করেছে নাগরিক নাট্য সম্প্রদায়। আমার অভিনয়জীবনের সেরা একটি প্রদর্শনী এটি। মঞ্চে আমাদের দলের নিয়মিত প্রযোজনা কাঁঠালবাগান ও ছায়ানট-এর প্রতিটি প্রদর্শনীতে নিয়মিত অভিনয় করছি।ঈদে কতগুলো নাটকে কাজ করেছেন?খুব বেশি নয়। যেগুলো করেছি, তার মধ্যে আছে সারা যাকেরের লোডশেডিং ও কিছু গোপন কথা, মোহন খানের আই লাভ ইউ তিনটি কারণে, সুমন আনোয়ারের সবুজ দাওয়াই, সাজ্জাদ সুমনের চিলেকোঠার স্বপ্ন, নাসির মাহমুদের হেটমুন্ডু, সাঈদুল আনাম টুটুলের বাজি, লুত্ফুন নাহারের মন পবন, দিপঙ্কর দীপনের আজব টিভি, হাসনউদ্দোলা রনির নীরবে নিভৃতে এবং পঙ্কজ ঘোষের ফাঁদ।