আবার চলচ্চিত্রে অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ছাত্রীনিবাস। লিখেছেন তামজিদ হাবিব, পরিচালনা করেছেন রাজীব আহমেদ। এখানে অভিনয় করছেন ওমর আয়াজ অনি। কথা হলো তাঁর সঙ্গে।আবার নাকি চলচ্চিত্রে অভিনয় করছেন?হ্যাঁ। এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। নাম ইয়েলো। পরিচালক আরেফিন সাদী। ২০০৯ সালে একই পরিচালকের রক্ত নামের একটি নাটকে কাজ করেছিলাম। কিছুদিন আগে ছবিটির ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা হয়। গল্পটি পড়ে ভালো লেগেছে, তাই রাজি হয়ে গেলাম। ছবিটির গল্প পুরোপুরি অ্যাকশন-থ্রিলারধর্মী। আমার প্রথম ছবি গেরিলার একেবারে বিপরীত। ইয়েলো ছবিতে আমাকে একজন চুক্তিভিত্তিক খুনি হিসেবে দেখানো হবে।ছবিটির জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হচ্ছে?পরিচালক আমাকে তিন মাস সময় দিয়েছেন। বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। আগস্ট মাসে ছবির শুটিং শুরু হবে। তবে মার্শাল আর্ট জানার কারণে একটু সুবিধা পাচ্ছি। আমি বাংলাদেশ কারাতে ফেডারেশনের ‘ব্রাউন বেল্ট’ অধিকারী।আজ তো ‘ছাত্রীনিবাস’ ধারাবাহিকটি দেখানো হবে?নাটকটির শুটিং করেছিলাম ২০০৮ সালে। এখানে আমাকে বাড়িওয়ালা হিসেবে দেখানো হয়েছে। খুব নম্র ও ভদ্র। আমার সঙ্গে আছে গ্রাম থেকে আসা এক আত্মীয়। আমাদের পাশের বাসার কয়েকজন মেয়েকে ভাড়া দেওয়া হয়। পরে গ্রাম থেকে আসা আত্মীয়ের আগ্রহের কারণে ওই মেয়েদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হই। একটি মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। নতুন কোনো ধারাবাহিকের কাজ করছেন?রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে মহামায়া এবং অস্পষ্ট নামের দুটি খণ্ডনাটকে কাজ করেছি। পঁচিশে বৈশাখে নাটক দুটি দেখানো হয়েছে। এবার রবীন্দ্রনাথের কয়েকটি ছোটগল্প নিয়ে ধারাবাহিক বানাচ্ছেন নুরুল আলম আতিক। ২০ মে থেকে নাটকটির শুটিং শুরু হবে। এখানে আমি অভিনয় করব।মঞ্চের কাজের খবর কী?১৯৯৪ সালে ত্রিবেণী নামের একটি দলের মাধ্যমে আমার মঞ্চে কাজ শুরু। ১৯৯৯ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দিই। তখন থেকে কয়েকটি নাটকে কাজ করছি। এখন ছায়ানট এবং ত্রয়লাস ও ক্রেসিদা নাটকে কাজ করছি। সামনে চার অধ্যায় নামের নতুন একটি নাটক মঞ্চে আসবে। সেখানে কাজ করব। বিনোদন প্রতিবেদক