আবার ছোট পর্দায় সম্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্রাটের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়েই। বাবা রাজ্জাকের পরিচালনায় একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর সম্রাট বড় পর্দায় কাজ শুরু করেন। অভিনয় করেছেন একাধিক ছবিতে। সম্রাটকে আবার ছোট পর্দায় দেখা যাবে নয়ন সমুখে সেই বাড়ি নাটকে। ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু।নয়ন সমুখে সেই বাড়িতে আরও অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, কঙ্কন, আহসানুল হক মিনু, শফিক খান, শিরোপা পূর্ণা, সন্দীপন বিশ্বাস, আতোয়ার, সিদ্ধার্থ দাস প্রমুখ।