আবার ছোটপর্দায় পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ছোটপর্দায় অভিনয় করছেন পপি। এবার তিনি অভিনয় করছেন আজিজুল হাকিমের সঙ্গে। টেলিছবিটির নাম প্রহর। আজ রোববার থেকে ঢাকায় এর শুটিং শুরু হচ্ছে। পরিচালনা করছেন ডি ইউ শুভ। পপি বললেন, ‘টেলিছবিটির গল্প সমাজের অটিস্টিক শিশুদের নিয়ে। ছোটপর্দার জন্য আমার খুব বেশি কাজ করা হয় না। তবে ভালো গল্প, পরিচালক ও সহশিল্পী—সব কিছু দেখেশুনে তবেই কয়েকটি কাজ করেছি। এবারের গল্পটি অটিস্টিক বাচ্চাদের নিয়ে, তাই রাজি হয়েছি।’আজিজুল হাকিম বলেন, ‘পপি চলচ্চিত্রের একজন ভালো অভিনেত্রী। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এখনো পর্যন্ত আমাদের দুজনের একসঙ্গে অভিনয় করা হয়ে ওঠেনি। প্রহর টেলিছবির গল্পটা একেবারেই অন্য রকম। আর চরিত্রগুলোও আলাদা।’পপি সর্বশেষ অভিনয় করেন সালমান হায়দার পরিচালিত মেঘে ঢাকা চাঁদ টেলিছবিতে। আর এটি প্রচারিত হয়েছিল এ বছর চ্যানেল আইয়ে রোজার ঈদের অনুষ্ঠানমালায়।