আবার জামিন পেলেন খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকন ২০ মে পর্যন্ত জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম এরফানউল্লাহর আদালতে জামিননামা দাখিলের অনুমতি চেয়ে তিনি আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন। এর আগে হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হয় আজ বুধবার। মেয়াদ শেষ হওয়ার পরে হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে তিনি জামিন নিয়েছেন। গত ২৯ এপ্রিল বিএনপির ডাকা হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় খোকনসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ তেজগাঁও থানায় মামলা করে।