আবার নাটকে নোবেল ও অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল ও অপি করিম প্রথম অভিনয় করেছিলেন গুডবাই সিনোরিনা নাটকে। এর আগে কয়েকটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছিলেন তাঁরা। সামনের ঈদের আরও একটি টেলিভিশন নাটকে অভিনয় করতে যাচ্ছেন নোবেল ও অপি করিম। নাটকটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। সম্ভাব্য নাটক দুটির নাম হচ্ছে দ্য অ্যান্ড এবং মাইনাসে মাইনাসে প্লাস। নোবেল বলেন, ‘নাটকটির নির্মাতা নেয়ামূলের সঙ্গে অভিনয়ের ব্যাপারে এরই মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বর্তমানে নাটকের চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক দিনের মধ্যে শুটিং শুরু করতে পারব।’ অপি করিম বলেন, ‘নোবেল ভাইয়ের সঙ্গে বছর তিনেক আগে তিন-চারটি নাটকে কাজ করেছি। এবারও ঈদের নাটকে অভিনয়ের ব্যাপারে প্রাথমিক সব আলাপ চূড়ান্ত হয়েছে। নির্মাতার সঙ্গে দুটি নাটকের ব্যাপারে আলোচনা হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ চূড়ান্ত করার পরই নাটকের শুটিং শুরু হবে।’ জানা গেছে, নোবেল ও অপি ঈদের নাটকটি এনটিভির জন্য নির্মিত হবে।