আবার নাটকে নোবেল ও অপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল ও অপি করিম প্রথম অভিনয় করেছিলেন গুডবাই সিনোরিনা নাটকে। এরপর আরও কয়েকটি নাটকে জুটি হয়েছিলেন তাঁরা। জানা গেছে, এবার কোরবানির ঈদের জন্য একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন নোবেল ও অপি করিম। নাম মাইনাসে মাইনাসে প্লাস। নাটকটি লিখেছেন লিটু সাখাওয়াত এবং পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ।নোবেল বলেন, ‘নাটকটির পরিচালকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু হওয়ার কথা।’ অপি করিম বলেন, ‘নোবেলের সঙ্গে বছর তিনেক আগে কয়েকটি নাটকে কাজ করেছি। এবারও করব।’ নোবেল ও অপির এই নাটকটি এনটিভির জন্য তৈরি হবে।