আবার নিয়মিত কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে ‘দর্শকের গল্প’ আয়োজনে দেখানো হবে নাটক মায়ার স্বর। মেহরাব মাশুকের গল্প থেকে এর নাট্যরূপ দিয়েছেন ইলোরা লিলিথ এবং পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এখানে অভিনয় করেছেন সুমনা সোমা। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে অনেক দিন টিভি নাটকে দেখা যায়নি।হ্যাঁ, আমার মেয়ে বর্ণমালার বয়স এখন তিন। ওর জন্যই অনেক দিন টিভি ও চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। মাঝেমধ্যে কিছু কাজ করেছি। এখন অবশ্য আবার নিয়মিত কাজ করছি। মামুনুর রশীদের পরিচালনায় কাকাডাকা ভোর ধারাবাহিকটি এখন এটিএন বাংলায় দেখানো হচ্ছে। নাসরীন জাহানের কুয়াশার ফণা উপন্যাস নিয়ে নাটক হচ্ছে। এখানেও অভিনয় করছি। এ ছাড়া হুমায়ুন ফরীদির একটি ধারাবাহিকেও কাজ করছি।‘মায়ার স্বর’ নাটকটি নিয়ে কিছু বলুন।এক দম্পতি। স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। তাঁদের একমাত্র মেয়েকে বাসায় কাজের মেয়ের কাছে রেখে যান। ছোটখাটো বিষয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এদিকে একটি চক্রের হাতে জিম্মি হয়ে পড়ে তাঁদের শিশুটি। ওই চক্রকে সহযোগিতা করছে কাজের মেয়ে। একপর্যায়ে শিশুটি অস্বাভাবিক হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।আপনি তো ‘গেরিলা’ ছবিতে অভিনয় করেছিলেন।এটা আমার পঞ্চম চলচ্চিত্র। ছবিতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শারীরিকভাবে নির্যাতিত হওয়ার পর আমি অস্বাভাবিক হয়ে পড়ি। এরপর আমার ঠাঁই হয় রেলস্টেশনে। এর আগে আমি অভিনয় করেছি নন্দিত নরকে, না বলো না, রাজধানী ও মিলন ছবিতে। নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার সম্ভাবনা আছে?হ্যাঁ, আলোচনা হচ্ছে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ডোম সম্প্রদায়ের ওপর একটি ছবি তৈরি করবেন। ওখানে কাজ করার জন্য আলোচনা হয়েছে। এ ছাড়া সম্প্রতি অনুদান পাওয়া একটি ছবিতেও কাজ করার সম্ভাবনা আছে। নামটা এখনই বলতে চাইছি না।