আবার পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি উ. কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া চতুর্থবারের মতো পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। আজ সোমবার দক্ষিণ কোরীয় সরকারের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী রিও কিল জে দেশটির আইনপ্রণেতাদের বলেছেন, উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক পরীক্ষার স্থানে কর্মতত্পরতা বাড়ার আভাস পাওয়া গেছে।নাম প্রকাশ না করা কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ‘জুং অ্যাং ইলবো’ পত্রিকার খবরে জানানো হয়, উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় পুংগুয়েরি এলাকায় সম্প্রতি শ্রমিক এবং যানবাহনের উপস্থিতি ও তত্পরতার খবর পাওয়া গেছে। উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় পুংগুয়েরি এলাকা দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা চালানোর স্থান।ওই কর্মকর্তা বলেন, ‘আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। কেননা, তৃতীয় দফা পারমাণবিক পরীক্ষার সময়কার সঙ্গে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের আমরা মিল দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি, এটা কি আসলেই চতুর্থ পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির অংশ, নাকি যুক্তরাষ্ট্র ও আমাদের ওপর চাপ প্রয়োগের নতুন কৌশল।’চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তৃতীয় দফা পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর থেকে তাদের ওপর জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের নানামুখী অবরোধের চাপ অনেকটা বেড়েছে। এর জবাবে পাল্টা দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন বিচ্ছিন্ন করে তাদের সঙ্গে যুদ্ধাবস্থায় প্রবেশের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এরই অংশ হিসেবে তারা প্রতিনিয়ত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে।