আবার বাবা-মা হলেন শাহেদ ও নাতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পুত্রসন্তানের বাবা-মা হলেন অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান ও নাতাশা হায়াত। গতকাল শুক্রবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে নাতাশার অস্ত্রোপচার হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নাতাশাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ)। অবস্থার উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। শাহেদ বলেন, ‘আবার বাবা হওয়ায় আমি যথেষ্ট আনন্দিত। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ উল্লেখ্য, শাহেদ ও নাতাশার ঘরে শ্রিসা নামের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।নাতাশা হায়াতের বাবা আবুল হায়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।