আবার বাবা হলেন ইমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহ খানেক আগে হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা ছবির কাজ শেষ করে ব্যাংকক থেকে ফিরেছেন সুরকার ও সংগীতপরিচালক ইমন সাহা। দেশে ফিরে গত সোমবার নিয়মিত চেকআপ করার জন্য স্ত্রীকে নিয়ে যান চিকিৎসকের কাছে। স্ত্রীকে হাসপাতালে রেখে বাসায় আসেন দরকারি কাজে। কিছুক্ষণ পরই খবর পান, আবার বাবা হয়েছেন তিনি। দ্বিতীয়বার ছেলের বাবা হওয়ার মুহূর্তটির কথা এভাবেই জানালেন ইমন সাহা। গত সোমবার রাজধানীর উত্তরার বেসরকারি হাসপাতালে ইমন সাহার স্ত্রী শ্রীপর্ণার অস্ত্রোপচার করা হয়। ইমন জানান, তাঁর স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছেন। দু-এক দিনের মধ্যেই তাঁরা বাসায় যেতে পারবেন। ইমনের বড় ছেলে ঈশান, বয়স সাড়ে চার বছর।