আবার মঞ্চে ‘একশ বস্তা চাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ও ২৬ নভেম্বর একশ বস্তা চাল নাটকের দুটি প্রদর্শনী হচ্ছে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীতে সন্ধ্যা সাড়ে ছয়টায়। জানুয়ারি মাসে নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে যশোর ও কুষ্টিয়ায়। প্রায় বছর খানেক পর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের নাটকটি মঞ্চস্থ হচ্ছে।একশ বস্তা চাল-এর নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। তিনি বলেন, ‘নাটকটি দর্শকের মাঝে যথেষ্ট সাড়া জাগিয়েছিল। কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমী কী কারণে দীর্ঘদিন নাটকটির প্রদর্শনী বন্ধ রেখেছিল, তা আমার জানা নেই।’বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং জাপানি নাট্যকার ইউজো ইয়ামামোতোর লেখা থেকে নাটকটি অনুবাদ করেছেন আবদুস সেলিম।