আবার মঞ্চে ‘লোকনায়ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলন ও চারণকবি মুকুন্দ দাসের জীবন নিয়ে প্রাঙ্গণেমোর মঞ্চে এনেছে নাটক লোকনায়ক। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। ১০ মাস পর আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আবার নাটকটির প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে। অনন্ত হিরা বলেন, ‘গত ১০ মাসে প্রাঙ্গণেমোর মঞ্চে এনেছে নতুন নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। ওই নাটকটি নিয়েই আমরা বেশি ব্যস্ত থেকেছি। এখন আবার লোকনায়ক নাটকের নিয়মিত প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি।’এদিকে দীর্ঘদিন পর সূত্রাপুরের লোহারপুল জহির রায়হান মিলনায়তনে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। জানা গেছে, আগামী ২৫ নভেম্বর সন্ধ্যায় লোকনায়ক নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে তা শুরু হচ্ছে।