আবার শাবনূর ও মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোল্লাবাড়ির বউ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মৌসুমী ও শাবনূর। এরপর মান্নার দুই বধূ এক স্বামী ছবিতে অভিনয় করেছিলেন এ দুই জনপ্রিয় নায়িকা। দুটি ছবিই দারুণ ব্যবসাসফল হয়। তারপর দুজনকে একসঙ্গে দেখা গেছে কুসুম কুসুম প্রেম ছবিতে। পাঁচ বছর পর আবার একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দুজন। এফ আই মানিক পরিচালিত এই ছবির নাম সৌভাগ্য। ১৫ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।পরিচালক জানিয়েছেন, একটি ধনাঢ্য পরিবারের মেয়ে শাবনূর আর মৌসুমী জেলে পরিবারের। দুটি চরিত্র দুই ধরনের। ঘটনাচক্রে তাদের দেখা হয়। পাশাপাশি তাদের সঙ্গে জড়িয়ে যায় আরও কিছু চরিত্র।