আবার হাসান-প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেরই উত্থানটা হয়েছিল ধারাবাহিক নাটক রঙের মানুষ দিয়ে। এরপর আরও কিছু নাটকে ভিন্ন ভিন্নভাবে কাজ করছেন। আ খ ম হাসান ও প্রাণ রায়কে আবার একসঙ্গে দেখা যাবে জীবনযাপন নাটকে। মীর্জা রাকিবের রচনায় মাইনুল হাসান খোকনের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি।২৬ ডিসেম্বর থেকে গাজীপুরের হোতাপাড়া ও ম্যাক্সভ্যালি শুটিং স্পটে ৩০ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং করেন হাসান ও প্রাণ। ‘দুজনেই বন্ধু এবং দুজনেই গ্রামের ছেলে, এমন কাজ করছি জীবনযাপন-এ। খুব মজার কাজ। গ্রামের ফল চুরি করে খাওয়াটা আমাদের এক ধরনের খেলা। একটি মেয়েকে পছন্দ করি, কিন্তু মেয়ের বাবা আমার সঙ্গে বিয়ে দিতে চান না বলে জিনের বাদশা সেজে মেয়ের বাবাকে ভয় দেখাই আমি আর হাসান।’ বলছিলেন প্রাণ রায়।হাসান বললেন, ‘নাটকটির মজা হচ্ছে আমার আর প্রাণের ফল চুরি করে খাওয়া। এ নিয়ে গ্রামে ভীষণ গণ্ডগোল লেগে যায়। পরিচালক আমাদের নিয়ে কাজ করেন আসলে গল্পকে হাস্যরসে ভরিয়ে দিতে। আমরা সেই চেষ্টাই করেছি। নাটকের ২৬ পর্ব এখন পর্যন্ত শুটিং করেছি। সামনে আবার কাজ করব। আশা করছি, আরও একটি মজার নাটক হিসেবেই জীবনযাপন স্বীকৃতি পাবে।’ এই নাটকে প্রাণের বিপরীতে অভিনয় করেছেন হোমায়রা হিমু এবং হাসানের বিপরীতে ইশানা।