আবার হ্যারল্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর বেশি দেরি নেই। হাতে সময় আছে মাত্র এক সপ্তাহ। ২১ অক্টোবরের মধ্যেই ধ্বংস হচ্ছে পৃথিবী! হ্যাঁ, আবারও এমনটিই দাবি করেছেন হ্যারল্ড ক্যাম্পিং। এর আগেও তিনি তিনবার পৃথিবী ধ্বংসের দিন-তারিখ বললেও সত্যি হয়নি কোনোটিই। ক্যালিফোর্নিয়াভিত্তিক ফ্যামিলি রেডিও নেটওয়ার্কের মালিক হ্যারল্ড ক্যাম্পিং বলেন, নীরবে পৃথিবী ধ্বংসের সময় এগিয়ে আসছে। চলতি অক্টোবরের ২১ তারিখের মধ্যেই এই ধ্বংসযজ্ঞ ঘটে যেতে পারে। হ্যারল্ডের এবারের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, তা দেখার জন্য বিশ্ববাসীকে ২১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাইম অনলাইন