আবার ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্নাভাই সিরিজের ছবিগুলোতে অভিনয় করে নতুন ভাবমূর্তি গড়ে তুলেছেন বলিউডের শক্তিমান তারকা সঞ্জয় দত্ত। একই সঙ্গে তাঁর জনপ্রিয়তার পাল্লাও ভারী হয়েছে। কিছুদিন আগে জোর গুঞ্জন শুরু হয়েছিল আবার কবে মুন্নাভাই হয়ে ছবির পর্দায় ফিরছেন সঞ্জয়। পরে শোনা যায়, মুন্নাভাই বদল হতে যাচ্ছে। কিন্তু হালের টাটকা খবরটি হচ্ছে, সঞ্জয়ই আবার মুন্নাভাই হতে যাচ্ছেন। জানা গেছে, আগামী বছর ছবিটির তৃতীয় পর্বের শুটিং শুরু হচ্ছে। এতে সঞ্জয়ের সঙ্গে আরশাদ ওয়ার্সিও থাকবেন। ছবিটি প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া। ওয়েবসাইট।