আবারও গতি বদল হতে পারে ‘লায়লা’র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘লায়লা’। গতকাল বৃহস্পতিবার ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, যদিও ঘূর্ণিঝড় লায়লা কিছুটা দুর্বল হয়ে গেছে, কিন্তু তার পরও এখনো বিপদ পুরোপুরি কাটেনি। উত্তর বঙ্গোপসাগরে আবারও আবির্ভূত হতে পারে।নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইএমডি পরিচালক অজিত ট্যাগি জানান, উপকূলবর্তী অন্ধ্র প্রদেশের কাছে বাপাতলায় ঘূর্ণিঝড় লায়লা আঘাত হানায় তা প্রমাণ করে এ ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের উপকূল ধরে এবং উত্তর বঙ্গোপসাগরে তা আবারও আবির্ভূত হতে পারে।অজিত ট্যাগিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই জানায়, রোববার নাগাদ লায়লার আবারও উত্তর অন্ধ্র প্রদেশ, দক্ষিণ উড়িষ্যা এবং বাংলাদেশে আঘাত হানার সমূহ সম্ভাবনা আছে ।