আবারও অসুস্থ ভুপেন হাজারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুপেন হাজারিকা আবারও অসুস্থ হয়েছেন। এখন তিনি চিকিত্সাধীন আছেন মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। এখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এরপর অবশ্য চিকিত্সকেরা জানিয়ে দেন, ভুপেন হাজারিকা এখনো বিপদমুক্ত নন। চিকিত্সকেরা বলেছেন, গত দুই মাস ধরে ভুপেন হাজারিকা কোনো শক্ত খাবার খেতে পারছেন না। এখন তাঁকে নাকে নল দিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে।