আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক শিয়াল পণ্ডিত। লিখেছেন শাহীন জামান, পরিচালনা করেছেন আল হাজেন। নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান। কথা হলো তাঁর সঙ্গে।শুটিংয়ে নাকি?হ্যাঁ, কেরানীগঞ্জে। এখানে বাংলাভিশনের ডাইরেক্টার নাটকের শুটিং করছি। নাটকে আমি সোনামিয়া চরিত্রটি করছি। সুস্থ ধারার ছবির এক নম্বর নায়ক হওয়ার স্বপ্ন আমার। গ্রামে একদিন একজন পরিচালক আসার খবর রটে যায়। গ্রামের প্রায় সবাই অভিনয়শিল্পী হওয়ার জন্য পরিচালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আর তা নিয়ে অনেক মজার ঘটনা ঘটে।‘শিয়াল পণ্ডিত’ নাটকের কথা বলুন।পাশাপাশি দুটি গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে নাটকটির গল্প। এখানে আমি গ্রাম্য যুবক। আমার সঙ্গে পাশের গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক হয়। কিন্তু মেয়েটিকে তারই চাচাতো ভাই ভালোবাসে। সামনের পর্বগুলোতে বিয়ে-সংক্রান্ত একটা ঝামেলা সৃষ্টি হবে। বাংলাভিশনের ‘ম্যাডভাই’ নাটকের কী খবর?এখানে কাজের অভিজ্ঞতাটা একেবারেই অন্য রকম। নাটকে আমি একজন লজিং মাস্টার। ছাত্রীর বড় বোনকে ভালোবাসি। অন্যদিকে ছোট বোন আমাকে ভালোবাসে। এ নিয়ে নানা জটিলতার মুখোমুখি হতে হয় আমাকে।ঈদের জন্য কী কী কাজ করছেন?আসলে ধারাবহিকের কাজের জন্য ঈদের নাটকের কাজ সেভাবে করতে পারিনি। বর্তমানে বিভিন্ন চ্যানেলে আমার আটটা ধারাবাহিক নাটক দেখানো হচ্ছে। গত কয়েক বছর প্রতি ঈদেই সালাহউদ্দিন লাভলুর নাটকে আমি অভিনয় করেছি। কিন্তু এবার করা হয়নি। তবে সব মিলিয়ে পাঁচ-ছয়টা নাটক এবার ঈদে দেখানো হবে। পরিচালকদের মধ্যে আছেন জিল্লুর রহমান, মাসুদউদ্দিন মাসুদ, দীপু হাজরা ও আনিসুর রহমান। মাঝে তো গান করেছিলেন। ওটার আর কোনো খবর আছে?ওটা অনেকটা দুঃসাহসই বলতে পারেন। আবারও একটু দুঃসাহস দেখাতে যাচ্ছি। কারণ, এরই মধ্যে একটা মিক্সড অ্যালবাম বেরিয়েছে। শুনেছি, ঢাকার বাইরে নাকি অ্যালবামটির কাটতি বেশ ভালো। প্রযোজনা-প্রতিষ্ঠানও একই শিল্পীদের নিয়ে আরেকটি অ্যালবাম করতে চাচ্ছে। ঈদের পর অ্যালবামটির কাজ শুরু করব।