আবারও আত্মহনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালেও আত্মহত্যার ঘটনা ঘটতে দেখা গেছে।মানুষের মনকে আলোড়িত করেছে ফারজানা রিতার দুই সন্তানসহ আত্মহত্যা। এ বছরের ১১ জুন ঢাকার জুরাইনের বাসায় সন্তানসহ মায়ের আত্মহত্যা দেশব্যাপী আলোচিত হয়েছে।বখাটেদের উত্ত্যক্ততার মানসিক চাপ সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছে ইলোরা, পিংকি, টুম্পারা। অষ্টম শ্রেণীর ছাত্রী ইলোরা বখাটে রেজাউলের উত্ত্যক্ততার শিকার হয়ে ৩ এপ্রিল স্কুলথেকে ফিরে বিষপান করে আত্মহত্যা করে। একইভাবে চলে গেল পিংকী। বখাটে মুরাদের মিথ্যে প্ররোচনায় ১৯ জানুয়ারি সকালে স্কুল থেকে ফিরে আত্মহত্যা করে সে। ভালোবাসায় বঞ্চিত হয়ে ফেব্রুয়ারিতে ইডেন কলেজের ছাত্রী টুম্পা নিঃশেষ করে দেন নিজেকে।