আবারও উপস্থাপনায় সৈয়দ আব্দুল হাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও গানের অনুষ্ঠান উপস্থাপনা করছেন সৈয়দ আব্দুল হাদী। নতুন এই অনুষ্ঠানের নাম ‘গানে গানে দেশে দেশে’। অনুষ্ঠানটি তৈরি হচ্ছে বাংলাভিশনের জন্য। এরই মধ্যে দুই পর্বের শুটিং হয়েছে। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘বাংলাভিশন চ্যানেলের কর্তৃপক্ষ অনেক দিন থেকেই গানের একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য অনুরোধ করছিল। “গানে গানে দেশে দেশে” অনুষ্ঠানে মূলধারার দেশি ও বিদেশি ভাষার কালজয়ী গান পরিবেশন করা হবে। অনুষ্ঠানের বৈচিত্র্যের প্রয়োজনে আরও অনেক কিছুই আসতে পারে। তবে সেখানে সৃজনশীলতা এবং শৈল্পিক ব্যাপারকে প্রধান্য দেওয়া হবে।’জানালেন, নতুন এই অনুষ্ঠান উপস্থাপনার কারণে নিজের নজরুলসংগীত, দেশাত্মবোধক ও আধুনিক গানের অ্যালবামগুলোর কাজ আপাতত স্থগিত রেখেছেন। বললেন, ‘উপস্থাপনার কাজ গুছিয়ে তারপর নতুন অ্যালবামগুলোর কাজ শুরু করব।’এর আগে এনটিভিতে প্রায় আট বছর ‘কিছু কথা কিছু গান’ নামের আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করেন সৈয়দ আব্দুল হাদী।