আবারও চলচ্চিত্রে অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক টার্মিনাল। রচনা শফিকুর রহমান, পরিচালনা করছেন সকাল আহমেদ। নাটকে অভিনয় করছেন তানিয়া আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।যদি জানতে চাই, ‘টার্মিনাল’ নাটকে কাজ করতে রাজি হলেন কেন?এই নাটকের পরিচালকের সঙ্গে বছর তিনেক আগে লন্ডনে একটি ধারাবাহিকের কাজ করেছিলাম। নাইন মানথ ইন ব্রিকলেন নামের এ নাটকে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম, তিনি খুব আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন। তা ছাড়া মেয়েদের সমস্যার গল্প নিয়ে তৈরি নাটকের প্রতি আমার একধরনের দুর্বলতা রয়েছে। টার্মিনাল নাটকের গল্পটি রাজধানী ঢাকায় হোস্টেলে থাকা কয়েকজন মেয়ের গল্পকে কেন্দ্র করে। পরিচালক আমার কাছে গল্পটি এমনভাবে বর্ণনা করেন, এতে রাজি না হয়ে থাকতে পারলাম না।‘টার্মিনাল’ নাটকে রুনাকে সবার কষ্টের কথা শুনতে দেখা যায়, নাটকে কি রুনার কোনো কষ্ট নেই?হোস্টেলে থাকা মেয়েদের মধ্যে রুনাই সবার বড়। বড় বোন হিসেবে তারা সবাই নিজেদের বিভিন্ন সমস্যার কথা আমাকে জানায়। আমিও চেষ্টা করি সাধ্যমতো নিজের অবস্থান থেকে সমাধানের। তবে রুনার যে কষ্ট নেই, তা কিন্তু নয়। আপাতত সেগুলো বলতে চাচ্ছি না। তাহলে নাটক দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। নাটকের সামনের পর্বগুলোতে রুনার পারিবারিক কষ্টের নানা দিক দেখা যাবে ।শুনলাম, নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন?হ্যাঁ, আবারও চলচ্চিত্রে অভিনয় করব। নাম তখন বসন্ত। পরিচালনা করবেন বিপ্লব হায়দার। এখানে আমার সহশিল্পী ফেরদৌস। মফস্বল থেকে ঢাকায় চাকরির সন্ধানে আসা একজন মেয়ের টানাপোড়েনের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে। এটি আমার চতুর্থ চলচ্চিত্র। আগের চলচ্চিত্রগুলো হচ্ছে শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত ও মেড ইন বাংলাদেশ।আপনার স্বামী এস আই টুটুল গানের পাশাপাশি অভিনয় করলেও আপনার কি ইচ্ছে হয় না অভিনয়ের পাশাপাশি গান করতে?ছোটবেলা থেকে ক্লাস টেন পর্যন্ত সময়ে মা নানাভাবে গান শেখানোর চেষ্টা করেছেন। কিন্তু একটা সময় এসে গানে মনোযোগী না হলেও মডেলিং এবং অভিনয়ের দিকে ব্যস্ত হয়ে যাই। তবে আমি প্রচুর গান শুনি। গান শোনার ক্ষেত্রে বাঁধাধরা কোনো নিয়ম কাজ করে না। সেই নিয়াজ মোর্শেদ থেকে শুরু করে আজকের হূদয় খান—সবার গানই শোনা হয়। আর দেশের বাইরের শিল্পীদের মধ্যে মাইকেল জ্যাকসন ও স্যাবেজ গার্ডেনের গান আমার খুব পছন্দের। বিনোদন প্রতিবেদক