আবারও চলচ্চিত্রে মিলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী মিলা। চলচ্চিত্রের নাম ‘ভালোবাসার রং’। পরিচালক মনতাজুর রহমান আকবর। ‘হাওয়া লাগেরে এ মনের গভীরে’—শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। শওকত আলী ইমনের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। মিলা বলেন, ‘এর আগে আমি মাটির ঠিকানা, প্রেমের জন্য পৃথিবী, এক কাপ চা, বেইলী রোড এবং ধানমন্ডি আট নম্বর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। এবার করলাম ভালোবাসার রং চলচ্চিত্রের গান। অনেক দিন পর প্লে-¬ব্যাক করেই ভালোই লাগছে। অনেক যত্ন নিয়ে গানটি তৈরি করা হয়েছে। আশা করছি গানটি সবার ভালোই লাগবে।’ইমন বলেন, ‘মিলাকে নিয়ে এর আগে গান করেছি। আগের গানগুলোর মতো এটিও শ্রুতিমধুর হবে বলে মনে করছি।’