আবারও চলচ্চিত্রে শাইনি আহুজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়-জীবন যখন শেষ হওয়ার পালা, তখনই শাইনি আহুজা আবারও একটি চলচ্চিত্র করার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। বাসার কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগার থেকে বেরিয়ে আসার পর এটাই শাইনি আহুজার প্রথম ছবি।‘শূন্য’ নামের এই চলচ্চিত্রের পরিচালক হিসেবে থাকছেন ববি বেদির ভাগ্নি পূজা বেদি। আর প্রধান নারীচরিত্রে অভিনয় করবেন শায়ালি ভাগত।একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই মাসের ১২ তারিখেই পুনে শহরের লাভাসাতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।তবে আদালত শাইনি আহুজাকে মুম্বাইয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন।