আবারও থাপ্পড় মারতে চান হরভিন্দর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ পেলে আবারও ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারকে চড় মারতে চান হরভিন্দর সিং। আজ শুক্রবার পুলিশি হেফাজতে থাকা হরভিন্দর দিল্লির আদালতে এসব কথা বলেছেন। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিল না। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমার কোনো আইনজীবীর দরকার নেই।’ গতকাল বৃহস্পতিবার দিল্লির এনডিএমসি সেন্টারে ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর গালে থাপড় মারেন তিনি।

এ ঘটনার পর নিরাপত্তারক্ষীরা হরভিন্দর সিংকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক হওয়ার পর হরভিন্দর সিং সাংবাদিকদের বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই তীব্র ক্ষোভ নিয়েই তিনি মন্ত্রীর গালে চড় মেরেছেন।শুধু শারদ পাওয়ারকেই চড় মারেননি হরভিন্দর সিং। তিনি এ মাসের শুরুতেই ভারতের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী সুখরামকে চড় মারেন। এদিকে শারদ পাওয়ারকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির কর্মীরা মুম্বাই-আগ্রা মহাসড়ক অবরোধ করে। তারা আজ পুনেতে বনধেরও ডাক দিয়েছে। তবে শারদ পাওয়ার দলের সমর্থকদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আইন তার নিজস্ব গতিতে কাজ করবে। এনডিটিভি।