আবারও প্রধান শিক্ষিকাকে পেটালেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় আবারও এক প্রধান শিক্ষিকাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এবার হাটদৈল বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা পারভীনকে পিটিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর আগে একই উপজেলার আওয়ামী লীগের আরেক নেতা আবদুল কুদ্দুসও আরেক প্রধান শিক্ষিকাকে পিটিয়েছেন।গতকাল সোমবারের ওই ঘটনায় প্রধান শিক্ষিকা মমতা পারভীন বাগাতিপাড়া থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।বাগাতিপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই স্কুলে গতকাল দুপুরে স্কুল পরিচালনা কমিটির সভা চলছিল। সভায় সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান ওই স্কুলের প্রধান শিক্ষিকা মমতা পারভীনকে পদত্যাগপত্র লিখে স্বাক্ষর করতে বলেন। কিন্তু মমতা তাতে স্বাক্ষর না করে তা ছিঁড়ে ফেলেন। এতে হাবিবুর রহমান ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি তাঁর ছোট ভাই হাসান আলীকে সঙ্গে নিয়ে স্কুলের অফিস কক্ষে সবার সামনে প্রধান শিক্ষিকাকে মারধর করেন। বিকেলে গুরুত্বর আহত অবস্থায় মমতাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ২০০০ সালে স্কুল প্রতিষ্ঠার সময় থেকে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।হাবিবুর রহমান পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টার কথা প্রথম আলো অনলাইনকে নিশ্চিত করলেও মারধরের কথা অস্বীকার করেছেন।মমতা বলেন, সভাপতি ও তাঁর ভাই হাসান তাঁকে এলোপাতাড়ি লাথি ও কিল ঘুষি মারে। এ ঘটনায় তিনি সভাপতিসহ পাঁচজনের নামে বাগাতিপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি বিষয়টি জানিয়েছেন।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।