আবারও প্রশিকার কার্যালয়ের দখল নিয়েছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আবারও মিরপুরে অবস্থিত বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের দখল নিয়েছে।এর আগে তিন মাস আট দিন বন্ধ থাকার পর গতকাল সকালে প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থার প্রধান নির্বাহী মাহবুব-উল-করিমের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। প্রশিকার পরিচালক আবদুর রব প্রথম আলোকে জানান, পুলিশ কোনো কাগজপত্র ছাড়াই কার্যালয় থেকে সবাইকে বের করে দিয়ে আবারও ভবনের দখল নিয়েছে।উল্লেখ্য, প্রশিকার পরিচালনা নিয়ে কাজী ফারুকের সঙ্গে পরিচালনা পর্ষদের অন্যদের মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। বিষয়টি একপর্যায়ে আদালতে গড়ায়। হাইকোর্ট তখন প্রশিকার প্রধান নির্বাহী মাহবুব-উল-করিমকে চাবি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু কাজী ফারুকের সমর্থকেরা সেটি না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।