আবারও বাবা হলেন শাহেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ছেলেসন্তানের মা-বাবা হলেন অভিনয়শিল্পী নাতাশা হায়াত ও শাহেদ শরীফ খান। আজ ২০ জানুয়ারি শুক্রবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে নাতাশার অস্ত্রোপচার হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নাতাশাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ)।জানা গেছে, অবস্থার উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। চিকিত্সক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে নাতাশার অস্ত্রোপচার করা হয়। চিকিত্সক সূত্রে জানা গেছে, প্রসূতি ও নবজাতকের অবস্থা এখন যথেষ্ট ভালো। শাহেদ বলেন, ‘আবারও বাবা হওয়ায় আমি যথেষ্ট আনন্দিত। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ উল্লেখ্য, নাতাশা ও শাহেদের ঘরে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শাহেদ দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। পাশাপাশি পরিচালনার কাজও করেন। আর নাতাশা এখন চাকরি ও সংসার নিয়েই বেশি ব্যস্ত।২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি শাহেদ ও নাতাশা ভালোবেসে বিয়ে করেন। নাতাশা হায়াতের বাবা আবুল হায়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।